The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ভোটের আগে আরেক ভোট

গতকাল শনিবার দুপুরে আখাউড়া উপজেলা আওয়ামীলীগ উপজেলা নির্বাচনে একক প্রার্থী বাছাইয়ে ভোট আগে আরেক ভোটের আয়োজন করেন। এ ভোটে চেয়ারম্যানে পদে আবুল কাশেম ভূইয়া ও ভাইস চেয়ারম্যান পদে মো. মোরাদ হোসেন ভূইয়া দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়। আখাউড়া উপজেলা মিলনয়াতনে ভোটাভুটিতে চেয়ারম্যান পদে আরো অংশ নেয় মো. নূরুল হক ভূইয়াও মো. মনির হোসেন এবং ভাইস চেয়ারম্যান পদে হাজী ওবাদুল হক। ১২৪ ভোটের মধ্যে ১২২ ভোট প্রয়োগ হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড. সৈয়দ একে এমদাদুল বারী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ালীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন, আওয়ামীলীগ নেতা অধ্যাপক জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। আজ রবিবার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। ২৩ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Exit mobile version