
শুক্রবার ভোরে উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ মিনারে পু®পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক ভূইয়া, বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের পক্ষে সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, সাধারন সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূইয়াসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বিজয়নগর প্রেসক্লাবের পক্ষে সহ-সভাপতি আনজব আলী, অর্থ সম্পাদক মিলন মিয়া ও সদস্য মোঃ আরিফুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ ইলিয়াছ সরকার। পরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।