The voice of Brahmanbaria || Local news means the world is

নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে অত্র বিদ্যালয়ের সভাপতি হাজী মোঃ সুরুজ মিয়ার সভাপতিত্বে  জহিরুল ইসলাম সুজন ও সহকারী শিক বাবু নান্ট্র কর্মকারের যৌথ পরিচালনায়  কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিভাবকগণের অংশ গ্রহণের মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। দিবসটি উপলক্ষ্যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, নিরবতা পালন ও শহীদ দিবসের তাৎপর্য পূর্বক আলোচনা ও দেশাত্বকবোধক গানের মাধ্যমে দিবসটি অত্যন্ত মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক আঃ হান্নান মোঃ আজমল, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক নুরুল ইসলাম মাষ্টার, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী শরীফ উদ্দিন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) এর বিজয়নগর উপজেলা সভাপতি ও বিজয়নগর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি সারোয়ার জাহাজী পলাশ , প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক এস,এম জহিরুল আলম টিপু, কার্যকরী সদস্য শাহীন চৌধুরী, বিজয়নগর উপজেলা কৃষকলীগের সহ প্রচার সম্পাদক সুশীল সরকার, যুবলীগের নেতৃবৃন্দ সহ এলাকার সুশীর সামজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version