The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে সর্বদলীয় জোটের মতবিনিময় শেষে আহসানূল হক মাষ্টারকে প্রার্থী ঘোষণা

মোঃ আব্দুল হান্নান,নাসিনরগর,ব্রাহ্মণবাড়িয়াঃ বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের বটতলায় গ্রামীণ হোটেলে সর্বদলীয় জোটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলায় ইসলামী ঐক্যজোটের সাধারণ সম্পাদক  মাওলানা অলিউর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আহসানূল হক মাষ্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা খেলাফত মসলিশের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান অন্যান্য বক্তব্য রাখেন উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন খাঁন,মোঃ গিয়াস উদ্দিন সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মসলিশ নাসিরনগর উপজেলা শাখা। মোঃ সাদেকুল চৌধুরী, মোঃ রেজুয়ান উদ্দিন, মাওলানা আশরাফ হোসাইন,মোঃ নোয়াব মিয়া হরিপুর ইউনিয়ন,হাজী হাবিবুর রহমান গোয়ালনগর,মাওলানা ছানা উল্লাহ চাতলপাড়,মোঃ জামাল মিয়া গুনিয়াউক ইউনিয়ন,মোঃ ইকবাল হোসেন পূর্বভাব ইউনিয়ন, মাওলানা সাদেকুর রহমান বুড়িশ্বর ইউনিয়, মোঃ সামসু মোল্লা কুন্ডা ইউনিয়ন , মোঃ আলমগীর তালুকদার ভলাকুট ইউনিয়ন, মোঃ গোলাম নবী কাহেতুরা সহ আরো অনেকেই। আলোচনা সভা শেষে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মোঃ আহসানূল হক মাষ্টারকে সর্বদলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়।

Exit mobile version