The voice of Brahmanbaria || Local news means the world is

জিহাদী বই-পোস্টারসহ ৩ জামায়াত কর্মী গ্রেফতার

বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা সদরের প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয় থেকে ৩ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই, কাদের মোল্লার ফাঁসির প্রতিবাদ ও গোলাম আজমের মুক্তির দাবিতে লিখিত বেশ কিছু পোস্টার উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল ৪টার দিকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। আটকরা হলেন- উপজেলার বগডর গ্রামের আব্দুল আজিজ, বাঞ্ছারামপুর উপজেলার ছয়আনি গ্রামের মোহাম্মদ আলী ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাউদি গ্রামের জহিরুল ইসলাম। গত কয়েকদিন ধরে ওই তিনজন বাঞ্ছারামপুরের বিভিন্ন গ্রামে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের সংগঠিত করতে বেশ কয়েক জায়গায় গোপন বৈঠক করে। গোপনে এমন সংবাদের ভিত্তিতে এসব খবর পায় পুলিশ। পরে উপজেলা সদরের প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন চৌধুরী জানান, ওই তিনজন কয়েকদিন ধরে এলাকায় জামায়াতের প্রচারণা চালাচ্ছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version