
আশুগঞ্জ প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপ্রতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আশুগঞ্জে উপজেলা ছাত্রদল আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কেক কাটার মধ্য দিয়ে জন্মবাষির্কী পালিত হয়েছে। সোমবার দুপুরে ১২টা শহরের শরিয়তনগরে উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য-১ মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রেজোয়ান রাসেল। পরে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম কোয়েল, সহ-সভাপতি স্বপন মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারন সোহেল পারভেজ, প্রচার সম্পাদক মীর সুমন, ছাত্রদল নেতা জনী সওদাগর। পরে কেক কাটেন দলীয় নেতা কর্মীরা।
বক্তারা বলেন, জিয়াউর রহমানের আদর্শকে লালন করে বিএনপিকে আরো সুসংগঠিত করার শপথ নেন নেতা-কর্মীরা।