The voice of Brahmanbaria || Local news means the world is

পৌরভার উন্নয়ন চলমান রাখতে পৌরকর পরিশোধ করুন….. মেয়র মোঃ হেলাল উদ্দিন

প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জননেতা মোঃ হেলাল উদ্দিন বলেছেন, পৌরসভার অবকাঠামোর উন্নয়ন, পরিস্কার-পরিচ্ছন্নতা, যানজট নিরসন, সামাজিক সচেতনতা তৈরি করার লক্ষে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছি। শহরের সামগ্রীক উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে হলে শহরবাসীকে পৌর অবকাঠামোর রক্ষণা-বেক্ষণ করতে হবে। সময়মত পৌর কর ও পানি কর পরিশোধ করতে হবে। তিনি শহরবাসীকে পৌরসভার উন্নয়নের অংশিদার হয়ে যাবতীয় পৌর আইন মেনে চলতে সকলের প্রতি আহবান জানান। মেয়র, গতকাল শনিবার সকালে দক্ষিণ পৈরতলায় শেখ জালাল মাজার সংলগ্ন রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন কালে সমবেত সূধীজনের উদ্দেশ্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এডঃ মহিউদ্দিন আহমেদ মাসুম পিপি, মোঃ ফজলুল হক মিয়া, পৌরসভার সহকারি প্রকৌশলী মোঃ কাউছার আহমেদ, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ হিরন মিয়া, মোঃ সিফার খান, কুদ্দুস মিয়া, অলি মিয়া, মতিউর রহমান, মুজিবর রহমান, এসএম আলম, এম সাইদুজ্জামান আরিফ, গিয়াছ উদ্দিন, গোলাপ মিয়া, এলাকার গন্য মান্য ব্যাক্তিবর্গ। পরে মেয়র মাটি কেটে রাস্তা নির্মান কাজের উদ্বধোন করেন এবং নির্মান কাজ সফল ভাবে শেষ করার জন্য মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন।

Exit mobile version