The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের এক বিশাল বিক্ষোভ মিছিল

সকাল ১০ ঘটিকায় কলেজ শাখা ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচীতে নেতাকর্মীরা জমায়েত হতে থাকে। সকাল ১১. ঘটিকার সময় মিছিলটি কলেজের বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে মূল ভবনে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম (শান্ত) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লার পরিচালনায় সমাজ বিজ্ঞান বিভাগের সামনে এক সমাবেশের আয়োজন করেন। উক্ত সমাবেশে কলেজ শাখা ছাত্রদরের সহ-সভাপতি আবুল বাশার মুক্তি, রাব্বি, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আশিকুর ইসলাম, ইমতিয়াজ রাব্বি, মোঃ জাকারিয়া, মোঃ সুমন, মোঃ ইমরান, সদও থানার যুগ্ম আহবায়ক মোঃ মামুন খান, আরিফুল ইমন বাবু, ছাত্র দল নেতা মোঃ ফুজায়েল, মোঃ শাফি সহ আরো অনেক ছাত্র নেতা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন। উক্ত মিছিলে শ্লোগান ছিল প্রহসনের নির্বাচন বাতিল এবং আটককৃত নেতাদেও অচিরেই নিঃশ্বর্ত মুক্তি না দিলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদল এক দুর্বার আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নিবেন। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের তত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা স-সংগঠিত ও শক্তিশালী। (প্রেসবিজ্ঞপ্তি)

Exit mobile version