The voice of Brahmanbaria || Local news means the world is

বিজয়নগরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত এক ॥ আহত ১০

বিজয়নগর প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আজ সোমবার সকালে দুগ্রুপের সংঘর্ষে একজন নিহত ও  উভয় গ্রুপের অত্যন্ত পক্ষে ১০ জন লোক আহত হয়েছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতাল সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার শান্তা পাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ফ্লেক্সিলোডের এক টাকা কম দেয়াকে কেন্দ্র করে রাজবাড়ির লোকজন কাইয়ুম মিয়ার বাড়ির বাছির মিয়ার দোকালে অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বাছির মিয়া(৬০) নিহত হয় এবং তার ছেলে হেদায়েত উল্লাহ গুরুত্বর আহত সহ ১০জন আহত হয়। এসময় রাজবাড়ির লোকজন বাছির মিয়ার ফ্লেক্সিলোডের দোকানটি ভাংচূর ও লোটপাট করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে।

এ ব্যপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম জানান, নিহতের লাশউদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরবর্তী নাশকতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

Exit mobile version