The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে ১১টি চোরাই গরুসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

আশুগঞ্জ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১১টি চোরাই গরুসহ আন্তঃজেলা গরু চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, আন্তঃজেলা গরু চোর সিন্ডিকেট বেশ কিছু দিন ধরে দেশের বিভিন্ন জেলা হতে গরু চুরি করে এনে উপজেলার খড়িয়ালা এলাকার খাজা অটো রাইছ মিলের পিছনের মজা পুকুর রেখে বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শনিবার রাতে ৮টি গরুসহ খড়িয়ালা গ্রামের ইউসুফ মিয়ার পুত্র সুমন মিয়া (২৫)কে গ্রেফতার করলেও খুরশিদ মিয়া নামে অপর চোর পালিয়ে যায়। পরে তার স্বীকারোক্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের হাজীপাও গ্রামের ইসরাইল মিয়ার পুত্র গাজী মিয়া (৪০) কে গ্রেফতার করা হয় এবং উপজেলার বগইর গ্রাম থেকে বিক্রি হওয়া আরো ৩টি গরু উদ্ধার করা হয়। প্রকৃত গরুর মালিকের সন্ধান পেতে ইতোমধ্যে আশুগঞ্জ থানা থেকে দেশের বিভিন্ন থানায় খবর পাঠানো হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান, এরা আন্তঃজেলা গরু চোর চক্রের সদস্য। রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version