The voice of Brahmanbaria || Local news means the world is

শাহ্ছুফী খাজাবাবা ফরীদপুরীর (কুঃছেঃআঃ) মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ২৫,২৬,২৭ ও ২৮ জানুয়ারি

কসবা প্রতিনিধি ॥

শাহানশাহে তরিকত বিশ্ব ওলি হযরত মাওলানা শাহ্শফী খাজাবাবা ফরিদপুরী নক্শ্বন্দী মুজাদ্দেদী(কুঃরঃ আঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরে পাক দরবার শরীফে ৪ দিনব্যাপী ওরশ ২৪ জানুয়ারী আসর বাদ শুক্রবার থেকে শুরু হবে। এতে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন অঞ্চল থেকে জাকেরান আশেকান, ভক্ত বৃন্দদেরকে নির্ধারিত সময়ের মধ্যে অংশগ্রহন করার জন্য বিশ্ব জাকের মঞ্জিলের খাদেম ও জাকেরপার্টি বাস্তহারা ফ্রন্টের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী অনুরোধ জানিয়েছেন।
গতকাল শুক্রবার (১০ জানুয়ারী) জুম্মার নামাজ শেষে কসবা উপজেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের কার্যালয়ে মহা পবিত্র বিশ্ব উরস শরীফ প্রস্তুতি সভায় প্রধান অতিথি উপরোক্ত কথা বলেন। কসবা উপজেলা জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের সভাপতি শাহ আলম রানারের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন কসবা পৌর সভাপতি আব্দুল ওদুদ, সাধারণ সম্পাদক মো.দুলাল মিয়া, উপজেলা প্রচার সম্পাদক আব্দুল হাই, মূলগ্রাম ইউপি বাস্তহারা ফ্রন্টের সভাপতি মজনু মিয়া,বায়েক ইউপি সভঅপতি আব্দুল কাদের, ফায়েজ মিয়া প্রমুখ।

Exit mobile version