The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের চাপায় কলেজ ছাত্রীর মৃত্যু

সুমন নূর: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের শেরপুর এলাকায় ট্রাকের চাপায় নিপা আক্তার (২০) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
নিহত কলেজ ছাত্রী নিপা দক্ষিণ পৈরতলা এলাকার কনু মিয়ার মেয়ে। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ডিগ্রিী দ্বিতীয় বর্ষের ছাত্রী।  
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. বায়েজিদ জানান, ট্রাকটির চাপায় ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। তার লাশ জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

Exit mobile version