The voice of Brahmanbaria || Local news means the world is

ছিনতাইকারীর ছুরির আঘাতে সাবেক কমিশনার মহসিন গুরুতর আহত

প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়া সদর পৌরসভার সাবেক কমিশনার, কমিউনিটি পুলিশের শহর শাখার সভাপতি, আওয়ামী লীগ নেতা শেখ মো: মোঃ মহসিন (৪৮) গত রাত্র ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ২.৩০ ঘটিকায় থানা থেকে বাড়ীতে আসার পথে পাইক পাড়া রামকানাই স্কুলের সামনে অবস্থিত হাতিল কমপ্লেক্সের সামনে ৩/৪ জন যুবক তার রিক্সার গতিরোধ করে। কমিশনার মহসিন মিয়া কিছু বুঝে উঠার আগেই যুবকরা এলোপাথারী  কোপাতে থাকে এবং মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় সাথে থাকা রিক্সা ড্রাইভার ভয়ে দৌড়ে চলে যায়। দুস্কৃতিকারীরা তারা সাথে থাকা ৪০ হাজার টাকা, মোবাইল ফোন, দামী আংটি গুলো নিয়ে যায়। এ সময় উনি রাস্তায় পড়ে কাতরাতে থাকেন। অনেকক্ষণ পর্যন্ত কাউকে না পেয়ে নিজেই খুড়িয়ে খুড়িয়ে হাসপাতালে যান। হাতপাতালের চিকিৎসকরা জরুরী ভিত্তিতে উনার মাথায় ৫টি সেলাই করেন। বর্তমানে উনি বাসায় ঘুমিয়ে আছেন। তার অবস্থা সর্ম্পকে এখনই কিছু বলা যাচ্ছে না। ওনার স্ত্রী জানান, গায়ে চাদর এবং ব্লেজার থাকায় উনি বড় ধরনের বিপদ থেকে বাছেন। এ সময় উনার স্ত্রী রক্তাক্ত শার্ট ও ব্লেজার তুলে ধরেন।

Exit mobile version