The voice of Brahmanbaria || Local news means the world is

ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া শহরের টি.এ.রোডে রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে রেলক্রসিংয়ের পাশে ট্রেনে কাটা পড়ে এক মহিলার দ্বিখন্ডিত লাশ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে (জিআরপি) ফাঁড়ি পুলিশ এসে ঐ মহিলার দ্বিখন্ডিত লাশ উদ্ধার করে। রেলওয়ে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে মহিলার বাড়ি সদর উপজেলার মাছিহাতা গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।

Exit mobile version