
গ্রেফতারকৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, হরতাল ও অবরোধে নাশকতার অভিযোগে ও বিভিন্ন মামলায় সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, কসবা, নবীনগর, আখাউড়া ও বিজয়নগর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও প্রতি রাতেই যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা পুলিশ বিশেষ শাখার অফিসার ইনচার্জ মো. মাইনুদ্দিন বলেন, ‘হরতাল ও অবরোধে নাশকতা ঘটানোর অভিযোগ ও বিভিন্ন মামলায় বিএনপি জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।’