The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় শিবির কর্মী গ্রেফতার ২ ককটেল উদ্ধার

কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত কমপ্লেক্সের মার্কেটের সামনে জামায়াত- শিবির কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটাইয়েছে। গত রোববার রাত সাড়ে ৯টায় তাজা একটি ককটেল উদ্ধারসহ শিবির কর্মী শরীফুল ইসলাম(২৬) পিতা-আবু ছালেহ গ্রাম-আড়াইবাড়ি নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে সীমান্ত কমপ্লেক্সের এর সামনে থেকে আরেকটি তরতাজা ককটেল উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।
জামায়াত-শিবির কর্মীরা হামলা চালিয়ে সীমান্ত মাকের্টের প্রায় ৬টি দোকান পার্ট কুপিয়ে ক্ষতিসাধন করে।
কসবা থানা অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান ২টি ককটেল উদ্ধার সহ ১জন গ্রেফতারের ঘটনা সততা শীকার করেছেন।

Exit mobile version