
সরাইল উচালিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ে আনুমানিক সময় দুপুর ১:৪৫ মিনিটে সতন্ত্রপ্রার্থী নায়ার কবীরের পোলিং এজেন্ট এর ভোট জালিয়াতির অভিযোগে জেলা দায়রা জজ, ইলেকট্ররাল কমিটির চীফ জনাব আবদুর রহিম এবং সহকারী দায়রা জজ কামাল হোসেন শিকদার পরিদর্শনকালে ভোট জালিয়াতি করা অবস্থায় হাতে নাতে তিন জন প্রিজাইডিং অফিসারকে আটক করে। পরে তদন্তের মাধ্যমে জালিয়াতীর সাথে শিউলী আজাদ ও যুবলীগ নেতা আশরাফ উদ্দীন মন্তুর সম্পৃক্ততা খুজে পায় দায়রা জজ।
দায়রা জজ জানান, সহকারী প্রিজাইডিং অফিসার জোবায়দা খাতুন সিল দেয়া ব্যালট গুলো বাক্সে ঢুকাবার সময় হাতে নাতে আটক করা হয়েছে। অভিযুক্ত জোবায়দা খাতুন জানান, আওয়ামী লীগের নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থী শিউলী আজাদ ওনার কাছ থেকে জোর পূর্বক ব্যালট বই ছিনিয়ে নেন। সাথে থাকে কয়েকজন যুবক। তারা জোর পূর্বক লাঙ্গল প্রতীকে সীল দিতে থাকে।