The voice of Brahmanbaria || Local news means the world is

কড়া নিরাপত্তার ভিতরেও আগুন, ককটেলে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া

প্রতিবেদক: দশম জাতীয় সংসদ নিবাচনের আর মাত্র কয়েকঘন্টা বাকি । এর আগে আগুন, ককটেলে উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া। রাত ৯ টায় শহরের নিতাই পাল, রা্মকানাই স্কুল ভোট কেন্দ্রে কমপক্ষে ২০ টি ককটেলের বিস্ফোরণ ঘটনা হয়। এছাড়া একই সময়ে শহরের বিরাসার বাসষ্ট্যান্ড এলাকায় একটি পাথর বোঝায় ট্রাকে আগুন দেয় হরতাল সমর্থকরা। এছাড়া রাত নয়টা ২০ মিনিটে কসবা উপজেলার সায়েদাবাদ এলাকায় একটি লোকাল বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। পুলিশ এসব ঘটনায় কাউকে আটক করতে সক্ষম হয়নি।
এদিকে সেনাবাহীনি, পুলিশ, র্যাব ও বিজিবির এত টহলের পরও কিভাবে এত সংহিসতা হচ্ছে তাতে অনেকটা আতঙ্কগ্রস্থ ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা।

Exit mobile version