The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় বিএনপি শনিবার ৯ ঘন্টা হরতাল দিয়েছে

খ.ম.ঢালী, ৩ জানুয়ারী ২০১৪ ঃ

কসবা উপজেলা বিএনপি আগামী কাল শনিবার (৪ জানুয়ারী) সকাল ৬টা থেকে দুপুর ২ঘটিকা পর্যন্ত কসবায় ৯ঘন্টার হরতালের কর্মসূচির ডাক দিয়েছে। কসবা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াছ  ও সাধারণ সম্পাদক ইকলিল আজম এবং সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ভুইয়ার যৌথ স্বাক্ষরে এক প্রেসবিজ্ঞপ্তিতে  আজ শুক্রবার সকালে কসবা উপজেলা প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিকদেরকে জানানো হয়।
স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে যে,তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবরোদ্ধ করা ও কসবা উপজেলার বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবীতে শনিবার  (৪ জানুয়ারী) অর্ধ দিবস হরতালের আহবান করা হইয়াছে ।

Exit mobile version