The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় পীস ভিশন বাংলাদেশ এর উদ‌্যোগে প্রতিবন্ধী নাগরিকদের সঙ্গে ইংরেজী নববর্ষ উদযাপন

গতকাল ১লা জানুয়ারী/২০১৪ ইং উপলক্ষ‌্যে মানবতাবাদী সংগঠন ( হিউম্যান রাইটস) পীস ভিশন বাংলাদেশ (ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার) উদ্যোগে বিকাল ৩.০০ টায় স্থানীয় পাইক পাড়াস্থ মুখ ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিবন্ধী (সুবর্ণ) নাগরিকদের নিয়ে ইংরেজী নববর্ষ উদযাপন, আলোচনা সভা, মত বিনিময় ও শতাধিক শিশুদেরকে সংগে নিয়ে নববর্ষের মিষ্টি মুখ করানো হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সভাপতিত্ব করেন জনাব তাজুল ইসলাম। উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন। পীস ভিশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খাঁন। সভার সার্বিক সঞ্চলনায় ছিলেন পীস ভিশন বাংলাদেশ এর সভাপতি প্রাক্তন প্রিন্সিপাল, এডঃ শেখ জাহাঙ্গীর। বিশেষ অতিথি সহ যারা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন যথাক্রমে-ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক জনাব মোঃ মোশারফ হোসেন, বিশিষ্ট্ আইনজীবী এডঃ ফরহাদ আহমেদ, প্রাইম লাইফ ইন্সুরেন্স কোম্পানীর জোনাল ইনচার্জ জনাব আব্দুল আজিজ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ হেলাল উদ্দিন সিদ্দিক, বিশিষ্ট সমাজ সেবী ও অধ্যক্ষ কোহিনূর বেগম, পীস ভিশন সহ-সভাপতি সাংবাদিক আবুল হাছনাত অপু, কলামিষ্ট নূর মোহাম্মদ হাজারী, সাংবাদিক ফরহাদুল ইসলাম পারভেজ, কম্পিউটার ইঞ্জিনিয়ার মহসিন কায়েস, জনাব মোঃ দেলোয়ার হোসেন, শাহনাজ পারভীন শিরিন, কামরুল হাসান নান্টু, বিশিষ্ট সমাজ সেবী হুমায়ুন কবীর, মুহছেনারা খন্দকার, রিনা বেগম, হাবিবুর রহমান, মুজাহিদ, কন্ঠশিল্পী আক্তার মিয়া, মান্না প্রমূখ।  (প্রেসবিজ্ঞপ্তি)

Exit mobile version