The voice of Brahmanbaria || Local news means the world is

সরকারী কলেজ শাখার সভাপতি শোয়েবকে গ্রেফতারের প্রতিবাদে কলেজ শাখা ছাত্রদলের তীব্র নিন্দা ও ক্ষোভ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণবাড়িয়া জেলা সরকারী কলেজ শাখার সভাপতি মো: শোয়েব আহমেদ (২৫) কে  
গ্রেফতারের প্রতিবাদে  ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্র দলের নেতাকর্মীরা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা বিবৃতিতে বলেন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে গণ আন্দোলনকে দমিয়ে রাখা যাবেনা। বরং ফেসিবাসী আওয়ামী  স্বৈরাচারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে সকল বাধা উপেক্ষা করে জাতীয়তাবাদী ছাত্রদল রাজ পথে সকল গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত ছাত্রদল নেতার নিঃশর্ত মুক্তির দাবী জানান।  (প্রেসবিজ্ঞপ্তি)

Exit mobile version