The voice of Brahmanbaria || Local news means the world is

কসবা ছাত্রলীগের দুই নেতার বহিস্কার প্রত্যাহার

কসবা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের এক জরুরী সভা গত মঙ্গলবার সকালে ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ছাত্রলীগকে অধিক গতিশালী করা এবং গত ৬-৯-২০১৩ইং তারিখে উপজেলার ছাত্রলীগ খাড়েরা ইউপি সভাপতি মো.গোলাম জিলানী ও কুটি ইউপি ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো.লিটন ভুইয়াকে দলীয় শৃঙ্খলা বঙ্গের অভিযোগে স্ব স্ব পদ থেকে বহিস্কার করার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বহিস্কার দুই ছাত্রলীগ নেতা পৃথক পৃথক ভাবে কসবা উপজেলা ছাত্রলীগের  সভাপতি ও সাধারণ সম্পাদকে কাছে প্রত্যাহারের আবেদন করিলে গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় উপজেলা ছাত্রলীগ তাদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা না পাওয়ায় তাদের বহিস্কার আদেশ ছাত্রলীগের বিধিমোতাবেক প্রত্যাহার করে স্ব স্ব পদে অবস্থান করে তাদের দায়িত্ব পালনে যত্নবান হওয়ার নিদের্শ প্রদানের বিষয়টি  কসবা উপজেলা ছাত্রলীগ দপ্তর সম্পাদক মো.ইব্রাহিমের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদেরকে গতকাল  জানানো হয়।

Exit mobile version