
গ্রামবাসী ও আহত শিশুর পরিবার সূত্র জানিয়েছে, আজ সকালে ইয়াছিন নামের ওই শিশু বাড়ির পাশ থেকে শক্ত একটি বস্তু কুড়িয়ে এনে খেলতে থাকেন। সকাল ৮টার দিকে একপর্যায়ে খেলার ছলে সেটাতে আগুন দিলে তা বিস্ফোরিত হয়ে মারাত্মক আহত হয় ইয়াছিন।
পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শাহ আলম জানান, ককটেল-জাতীয় কিছুর আঘাতে ওই শিশুর বাঁ চোখ এবং মুখমণ্ডলের বাঁ পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বর্তমানে সে আশঙ্কামুক্ত।
আখাউড়া থানার ওসি অং সা থোয়াই বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে ককটেল নয় ব্যাটারি জাতীয় কিছুতে আগুন লাগালে তা বিস্ফোরিত হয় বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।