The voice of Brahmanbaria || Local news means the world is

বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মী গ্রেপ্তার

জেলার  বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আখাউড়া থানার ৫নং ওয়ার্ড বিএনপি‘র প্রচার সম্পাদক রউফ মিয়া সিকদার (৪৫) এর পরিচয় পাওয়া গেলেও বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি।

পুলিশের দাবি তাদের বিরুদ্ধে অবরোধ ও হরতালে বিভিন্ন নাশকতা চেষ্ঠার মামলা রয়েছে তাই গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অবরোধ ও হরতালে নাশকতা চেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার প্রচার সম্পাদক রউফ মিয়াসহ বিএনপির ১৪জন ও জামায়াতের ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম বলেন, ‘অবরোধ ও হরতালে নাশকতা চেষ্ঠার অভিযোগে বিএনপি-জামায়াতের  ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

Exit mobile version