The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামাতের ১৬ জন আটক, বাস চলাচল বন্ধ

মনিরুজ্জামান পলাশ: ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন মামলায় অভিযুক্ত ও নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, নাশকতা ঘটানোর অভিযোগ ও বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে জেলা শহর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকলেও বিলম্বে চলাচল করছে ট্রেন । ব্রহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশন মাষ্টার অমৃত লাল সরকার জানান, ডাউন ট্রেন শিডিউল অনুযায়ী চলাচল করলেও আপ ট্রেন (ঢাকাগামী) সমূহ চলছে বিলম্বে। এ রিপোর্ট লেখা সময়ে(দুপুর দেড়টা) আখাউড়া ষ্টেশনে ঢাকাগামী চট্টগ্রাম এক্সপ্রেস এবং কসবা ষ্টেশনে মহানগর প্রভাতী কোন কারণ ছাড়া দাড়িয়ে থাকার খবর পাওয়া গেছে। তবে চলাচল করছে আভ্যন্তরীণ পথে যানবাহন।

Exit mobile version