The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের আটক ১২

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতা চেষ্টার অভিযোগে ও বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা বিভিন্ন মামলায় অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ।  

এদের মধ্যে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ সাদী ছাড়া অন্যদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়ার ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স অফিসার (ডিআইও-১) মাইনুদ্দিন খান জানান, নাশকতার অভিযোগ ও বিভিন্ন মামলায় তাদেরকে আটক করা হয়েছে।

Exit mobile version