The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদারকে ইসির নোটিশ

নিজস্ব সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা রিটার্নি কর্মকর্তা নূর মোহাম্মদ মজুমদারকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন(ইসি)। জাতীয়পার্টির বৈধ প্রার্থী এডভোকেট রেজাউল ইসলাম ভুইয়াকে প্রতিক বরাদ্দ না দেওয়ায় গত সোমবার তাকে এ নোটিশ দেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় চলছে ব্যাপক সমালোচনা।
জানা যায় , ব্রাহ্মণবাড়িয়া-৩(সদর-বিজয়নগর) আসনের প্রার্থী ছিলেন এডঃ রেজাউল ইসলাম ভুঁইয়া এবং আওয়ামীলীগের প্রার্থী ছিলেন ওবায়দুল মোক্তাদির চৌধুরী। এছাড়াও জেপি, বিএনএফ ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থীরাও ছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৩ ডিসেম্বর আওয়ামী লীগের ওবায়দুল মোক্তাদির চৌধুরী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদারের নিকট মনোনয়ন প্রত্যাহারের জন্য লিখিতভাবে আবেদন করেন। সেই মোতাবেক রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে দেন। কিন্তু  ১৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ওবায়দুল মোক্তাদির চৌধুরীকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হলেও জাতীয় পার্টির প্রাথীকে কোন প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। এবিষয়ে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।
নির্বাচন কমিশন সুত্র থেকে জানা যায়, এডঃ রেজাউল ইসলাম ভুঁইয়ার পক্ষ থেকে সোমবার এ বিষয়ে একটি আবেদন পাওয়ার পর কমিশন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

Exit mobile version