The voice of Brahmanbaria || Local news means the world is

যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সাহায্যের আবেদন

আখাউড়া প্রতিনিধি ॥ আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. সহিদুল ইসলাম (৬৩)। স্বাধীনতা সংগ্রামে পাকবাহিনীর বিরুদ্ধে জীবনের মায়া ত্যাগ করে যুদ্ধ করেছেন। গত এক বছর যাবত তিনি ক্যান্সার ও টিউমারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রচুর অর্থের। সরকার থেকে পাওয়া সম্মানী ভাতার টাকা দিয়ে সংসারের খরচ ও ঔষধপত্র সেবন করছেন। টাকার অভাবে উন্নত চিকিৎসা করতে পারছেন না। আর্থিক অনটনের মধ্যে দিনাতিপাত করছেন তিনি। জীবনের মায়া ত্যাগ করে দেশমাতৃকার জন্য যুদ্ধ করা জাতির এ শ্রেষ্ঠ  সন্তান  আজ জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও বিত্তশালী মুিক্তযোদ্ধাদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। এজন্য তিনি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেছেন।
মো: সহিদুল ইসলাম বলেন, জায়গা জমি বিক্রি করে দুই ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। কিন্তু তারা বিদেশে সুবিধা করতে না পেরে দেশে ফিরে এসেছে। এখন আর আমার সহায় সম্বল বলতে কিছু নেই। আমি সমাজের দানশীল ও হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানাচ্ছি।
সাহায্য পাঠানোর ঠিকানা- সহিদুল ইসলাম, একাউন্ট নং ৩২৪, অগ্রণী ব্যাংক, আখাউড়া শাখা, ব্রাহ্মণবাড়িয়া।  

Exit mobile version