The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় উপর্যপুরি ছুরিকাঘাতে যুবক খুন ॥ আটক ১

শামীম উন বাছির ঃ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবককে উপর্যপুরি ছুরিকাঘাত করে খুন করেছে একদল অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। জানা যায়, চলতি বছরের আগষ্ট মাসে মুন্সেফপাড়ার তোফাজ্জল হোসেন বাবুল মিয়ার ৩১১ বাসার দক্ষিণ পার্শ্বের ফ্লাট ভাড়া নেন জনৈক কাউসার মিয়া। গতকাল সকাল ৬টায় ওই ফ্লাটের ভিতর থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শুনে ভবনের অন্যান্য ভাড়াটিয়ার এগিয়ে আসলে এক যুবককে ছুরি নিয়ে পালিয়ে যেতে দেখে। পরে পুলিশ ওই ফ্লাটের দরজার তালা ভেঙ্গে রবিউল্লাহ (৩৫) এর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে। এসময় তার বন্ধু আবুল কালামকে হাত-পা বাঁধা ও মুখে স্কষ্টটেপ লাগানো অবস্থায় উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। নিহত রবিউল¬াহ বাঞ্ছারামপুর উপজেলার উচারনচর ইউনিয়নের রাধানগর গ্রামের আব্দুল মতিনের ছেলে। দুপুরে জেলা সদর হাসপাতালের মর্গের সামনে নিহতের ভগ্নিপতি ফজলু মিয়া জানান, গত রবিবার সন্ধ্যায় রবিউল¬াহ ব্যবসার মালের জন্য জরুরী ভিত্তিতে ৭০ হাজার টাকা লাগবে বলে জানায়। পরে রাত সাড়ে ৯টার দিকে উজানচর থেকে বিকাশের মাধ্যমে ৭০ হাজার টাকা পাঠায়। সকালে পুলিশের মাধ্যমে জানতে পারি সে খুন হয়েছে। সদর মডেল থানার এসআই শামসুজ্জামান জানান, নিহতের পিঠে উপর্যপুরি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব জানান, ধারণা করা হচ্ছে বাসাটি রবিউল¬াহ সাবলেটে ভাড়া নেয় বাসার অপর যুবক তার বন্ধু  এবং পরকীয়ার জের ধরেই খুন করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি।

Exit mobile version