
মঙ্গলবার বেলা পৌনে ১টায় বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর বাজারের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত যুবকের বাড়ি সরাইলের বীরপাশা গ্রামে।
এলাকাবাসী জানায়, ইসলামপুর বাজারের নির্মাণাধীন ভবনের তিনতলায় রঙের কাজ করছিল সোহেল। এ সময় ওই ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।
বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।