The voice of Brahmanbaria || Local news means the world is

বাইপাস সড়কের কাউতলি মোড়ে বিআরটিসি বাস ভাঙচুর। গ্রেফতার ১৫

প্রতিনিধি : আঠারো দলীয় জোটের ডাকা অবরোধের তৃতীয় দিনে ব্রাহ্মণবাড়িয়ায় বিআরটিসি বাস ভাঙচুর করেছে অবরোধকারীরা।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহর বাইপাস সড়কের কাউতলি মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কসবার কুটি-চৌমুহনী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসি বাসটি কাউতলী মোড়ে আসা মাত্রই ১০/১২ জনের একদল যুবক বাসটি লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে বাসটির সামনের দিকের ও দুই পাশের জানালার কাঁচ ভেঙ্গে যায়।

তবে এতে কোন বাস যাত্রী আহত হয়নি।

তাৎক্ষণিকভাবে পুলিশ ওই যুবকদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

এদিকে অবরোধের তৃতীয় দিনে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। এরা সবাই বিএনপি-জামাতের নেতাকর্মী বলে জানা গেছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে হরতাল ও অবরোধে নাশকতা ঘটানোর অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। –

Exit mobile version