The voice of Brahmanbaria || Local news means the world is

বিশ্ব উরস শরীফ ২০১৪ উপলক্ষে জাকের পার্টির প্রস্তুতি ও মিশন সভা

স্টাফ রিপোর্টার ঃ শাহানশাহে তরিকত বিশ্ব ওলি শাহ্ছুফী খাজাবাবা ফরিদপুরী নক্শবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের ২০১৪ সালের বিশ্ব উরস শরীফ আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার পৈরতলায় জেলার সকল থানা, পৌরসভার নেতাকর্মী ও জাকেরানদের উপস্থিতে গতকাল এক প্রস্তুতি ও মিশন সভা অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাকেপার্টির সভাপতি সেলিম কবীরের সভাপতিত্বে মিশন সভায় প্রধান অতিথি ছিলেন জাকেরপার্টির মহাসচিব একেএম কদম রসুল। মিশন সদস্য ছিলেন কেন্দ্রীয় জাকেরপার্টির বিশেষ মেহমান মোহাম্মদ আলী।
জাকেরপার্টি কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও জেলা সভাপতি সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালী, জেলা জাকেরপার্টির সহ সভাপতি শাহ্ মো.আলমগীর ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন তপন, জেলা যুব ফ্রন্টের সভাপতি মোহাম্মদ খোকা, মো.জামশেদ আহাম্মেদ,আখাউড়া উপজেলা জাকেরপার্টির সভাপতি আলহাজ্ব মো.হোসেন আহাম্মদ ভুইয়া, কসবা উপজেলার সভাপতি জাঙ্গাগীর আলম প্রমুখ। শাহানশাহে তরিকত বিশ্ব ওলি শাহ্ছুফী খাজাবাবা ফরিদপুরী নক্শবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের ২০১৪ সালের বিশ্ব উরস শরীফ উদযাপনের দাওয়াত ঘরে  ঘরে পৌছে দেওয়ার জন্য জাকেরানদের প্রতি মিশন প্রধান আহবান করেন।

Exit mobile version