The voice of Brahmanbaria || Local news means the world is

অসহায় দুস্থ পরিবারের ২৫জন সন্তানকে ইসলামী ব্যাংক কর্তৃক বিনামূল্যে সুন্নাতে খাৎনা অনুষ্ঠানের উদ্বোধন

কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া)ঃ ইমলামী ব্যাংক বাংলাদেশ কসবা শাখা পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে দরিদ্র, দুস্থ,অসহায় পরিবারের ২৫জন সন্তানদেরকে আজ সোমবার (২৩ ডিসেম্বর)সকালে সীমান্ত কমপ্লেক্সের স্কয়ার হাসপাতালে বিনামূল্যে সুন্নাতে খাৎনার এক অনুষ্ঠানের আয়োজন  করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ কসবা শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কায়েমপুর ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান জহিরুল হক খান, স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপকব সাইফুল আলম লিটন। কসবা ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের ইনচার্জ মোহাম্মদ নুরুল ইসলামের সঞ্চালনায়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যথাক্রমে দৈনিক যায়দিন কসবাস্থ প্রতিনিধি মো. শাহ আলম, দৈনিক যুগান্তর কসবাস্থ প্রতিনিধি মো.বোরহান উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন ইসলামী ব্যাংক প্রতিবছর দুস্থ অসহায় পরিবারের মাঝে প্রতি বছর শীত বস্ত্র ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকান্ডে ভূমিকা রেখে চলেছেন। বক্তারা এবারও ২৫ জন দরিদ্র পরিবারের সন্তানের সুন্নাতে খাৎনা পট্রকল্প নামে একটি ব্যতিক্রম অনুষ্ঠানের আয়োজকদেরকে সাধুবাদ জানান হয়।

Exit mobile version