The voice of Brahmanbaria || Local news means the world is

আশুগঞ্জে বসত বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ॥ ব্যাপক ক্ষয়ক্ষতি

আশুগঞ্জ সংবাদদাতা॥     ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লামা শরিফপুরে গত শনিবার রাতে বসত বাড়িতে ভয়াবহ  অগ্রিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে। অগ্নিকান্ডে একটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। বসতবাড়ি পুড়ে যাওয়া পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। জানা যায় উপজেলার লামা শরিফপুরে আবুল খায়ের মিয়ার বাড়িতে গতকাল শনিবার রাতে বসত বাড়িতে আগুন লাগিয়ে দেয় র্দুবৃত্তরা। তবে বসত বাড়ির মালিক আবুল খায়ের মিয়া অভিযোগ করে বলেন গত মাসে আমার ছেলে রাজনকে মারধরের অভিযোগে আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিরা এ ঘটনা ঘটাতে পারে।
এ ব্যাপারে কহিনুর বেগম বাদি হয়ে  আশুগঞ্জ থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম ফারুক জানান আমি থানার বাহিরে আছি। বিষয়টি আমি  দেখতেছি।

Exit mobile version