The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-জামায়াতের ১৯ নেতাকর্মী গ্রেফতার

প্রতিনিধি :আঠারো দলের অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রোববার সকালে  ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলী মোড়ে ২টি ট্রাক ভাংচুর ও পীর বাড়ী এলাকায়  টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে জোটের নেতাকর্মীরা।

অবরোধের কারণে ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলার আভ্যন্তরীণ সকল সড়কে সিএনজি অটোরিক্সা চলাচল করছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, অবরোধে নাশকতা এড়াতে শহরের অন্তত ৪১ টি পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version