
পুলিশ জানায়, দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার উড়শিউড়া নামক এলাকায় কাছে সিএনজি চালিত অটোরিকসা ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত অপর পাঁচজন আহত হয়। অন্যদিকে নবীনগরের শ্রীরামপুরে নসীমন সিএনজিকে ধাক্কা দিলে সিএনজিটি খাদে পড়ে যায়। এ সময় রুবি আক্তার নামে একযাত্রী নিহত ও তিনজন আহত হয়।
আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. বায়েজিদ জানান, আমরা নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।