The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা গত বুধবার বিকেলে সদর পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডাঃ কিরন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১-(নাসিরনগর) আসনের আওয়ামীলীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ ছায়েদুল হক। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.টি.এম মনিরুজ্জামান সরকার, যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান ফারুক, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, ইউপি চেয়ারম্যান গোলাম সামদানী, বাহার উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়, আওয়ামীলীগ নেতা আবদুল মান্নান, অ্যাডভেকেট ইকবাল প্রমূখ। সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন উপস্থিত ছিলেন।

Exit mobile version