The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে দু’দিন ব্যাপী বিজয় মেলা সমাপ্ত

প্রতিনিধি: নবীনগর উপজেলার পৌর ও ইউএনও প্রসাশনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দু’দিন ব্যাপী বিজয় মেলা সমাপ্ত হয়েছে। মেলায় মোট ১০টি বিভিন্ন ষ্টল বসেছে। মেলায় মুক্তিযোদ্ধ বিষয়ক শতাধিক দুর্লভ আলোক চিত্র প্রদর্শণ করেন উপজেলার নারায়নপুর গ্রামের মো: বারেক আবদুল্লাহ্ রতন।স্বজন সমাবেশের উদ্যোগে মুক্তিযোদ্ধা বিষয়ক চলচিত্র প্রদর্শন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন মেঠোপথের উদ্যোগে মুক্তিযোদ্ধা বিষয়ক নাটক ‘স্বধীনতার সংগ্রাম’ প্রদর্শিত হয়। এ সময় উপাজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ মো:জিয়াউল হক সরকার, পৌর ওউপজেলা নির্বাহী অবিসার ইউএনও মো: আবু শাহেদ চৌধুরী, এসিল্যান্ড(ভূমি)মো: আবুল কালাম,সহ সাংবাদিক ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Exit mobile version