The voice of Brahmanbaria || Local news means the world is

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি : বিজয়নগরে এক যুবক আটক

প্রতিনিধি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে  কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আনোয়ার হোসেন খাদেম (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর আড়াইটার দিকে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আনোয়ার বি.বাড়িয়া নামে আটক ওই যুবকের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তিনি তার ফেসবুক ওয়ালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তি ও আপত্তিকর ছবি পোস্ট করেন। জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ বিষয়টি আমাদের জানালে আনোয়ারকে আটক করে বিজয়নগর থানায় আনা হয়।

Exit mobile version