The voice of Brahmanbaria || Local news means the world is

বাঞ্ছারামপুরে অপহরণ মামলার আসামি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা মধ্যনগর গ্রামের স্কুলছাত্রী রাহিমা আক্তার অপহরণ মামলার আসামি মো. বাবুল মিয়াকে (৩২) গ্রেফতার করে রোববার জেলহাজতে প্রেরণ করেছেন বাঞ্ছারামপুর  মডেল থানা পুলিশ।

জানা গেছে, গত ২৪ নভেম্বর সন্ধ্যো ৬টায় শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাহিমা আক্তার (১৪) বাড়ির পাশে রাস্তুা থেকে হাঁস আনতে গেলে একই গ্রামের নুরু মিয়ার ছেলে মো. বাবুল মিয়া জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়।

এ ব্যাপারে মেয়ের বাবা রাবাবুল মিয়া বাদী হয়ে গত ৩০ নভেম্বর বাঞ্ছারামপুর থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। কুমিল্লা কতোয়ালী থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে আসামি বাবুল মিয়া ও রাহিমা আক্তারকে আটক করে বাঞ্ছারামপুর থানায় খবর দিলে তদন্তকারী কর্মকর্তা ফিরোজ আহম্মদ চৌধুরী বাঞ্ছারামপুর থানায় আনার পর রোববাল সকালে তাদের কোর্টে হাজির করলে মেয়েকে বাবার হেফাজতে এবং আসামি বাবুলকে জেলহাজতে প্রেরণ করেন।

Exit mobile version