The voice of Brahmanbaria || Local news means the world is

আওয়ামী লীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরন

সুমন নূর :হালদারপাড়াস্হ  ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ অফিস এবং আওয়ামী লীগের নির্বাচনী অফিসের সামনে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর এবং সিসিটিভিতে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেখা যায়, দুটি ছেলে (সাদা কাপড় পরা অবস্হায়) এ ককটেলগুলোর বিস্ফোরন ঘটায়। নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী তাদের ধাওয়া করে। বিস্ফোরনের ঘটনায় কারো আহত হবার খবর পাওয়া যায়নি। ঘটনার সময় সংসদ সদস্য মহোদয় অফিসে ছিলেন না। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র হেলাল ঘটনাস্হল  পরিদর্শন করছেন। এ রিপোর্ট লেখার সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্হলে অবস্হান করছিলেন।এর রেশ ধরে বর্তমানে আওয়ামী লীগ অফিসের সামনে আতংক ও উত্তেজনা বিরাজ করছে।

Exit mobile version