The voice of Brahmanbaria || Local news means the world is

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল জেলা বিএনপি

শামীম উন বাছির :জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি সাবেক প্রতিমন্ত্রী, এডঃ হারম্নন আল রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি,উপজেলা বিএনপির  সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল দলের জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তারা ফারুকী পার্ক স্মৃতি সৌধে প্রবেশ করেন। পরে শহীদ বেদীর সামনে গিয়ে ফুল দিয়ে লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তারা এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

এ সময় আরও উপস্হিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. আনিছুর রহমান মন্জু, দপ্তর সম্পাদক এ বি এম মোমিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন রিপন, সহ-প্রচার সম্পাদক মো. আলমগীর হোসেন সহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Exit mobile version