The voice of Brahmanbaria || Local news means the world is

সরাইলে রাইজিং সান রেসিডেন্সিয়াল স্কুল উদ্ধোধন

মোহাম্মদ মাসুদ , সরাইল
সরাইলের কালিকচ্ছে রাইজিং সান রেসিডেন্সিয়াল স্কুল নামক প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছে। গতকাল বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে স্কুলটির শুভ উদ্ধোধন ঘোষনা করেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। স্কুলের অধ্যক্ষ মোঃ সাফি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোঃ তকদির হোসেন, (অবঃ) শিক্ষক বাবু প্রমথ নাথ চক্রবর্তী, বাবু অনিল কুমার, মোঃ মজনু মিয়া, মোঃ নজরুল ইসলাম ও আজমল হোসেন ছোটন। প্রধান অতিথি বলেন, শিক্ষা মানুষকে সম্পদে পরিনত করে। স্কুল যত বেশী হবে, ততই প্রতিযোগীতা বৃদ্ধি পাবে। দিন দিন এলাকার শিক্ষার গুনগত মান উন্নত হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ শাহগির মৃধা।

Exit mobile version