The voice of Brahmanbaria || Local news means the world is

অবশেষে ফাঁসিতে ঝুললেন মোল্লা

ঢাকা: বহু নাটকীয়তার পর অবশেষে বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসি কার্যকর হয়েছে ‘কসাই কাদের’ নামে পরিচিত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে এই প্রথম কারো ফাঁসি কার্যকর হলো।

গত ৫ ডিসেম্বর কাদের মোল্লার ফাঁসির দণ্ডাদেশের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

এরপর গত রোববার এ রায়ের অনুলিপি সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানো হয়। রায়ের কপি পাওয়ার কিছুক্ষনের মধ্যেই ট্রাইব্যুনাল কাদের মোল্লার মৃত্যু পরোয়ানা জারি করেন এবং এ পরোয়ানার অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছেও পাঠানো হয়।

একদিন পর মঙ্গলবার  রাত ১২টা ১ মিনিটে ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন করে ঢাকা কেন্দ্রীয় কারাগার। কিন্তু সাড়ে ১০টার দিকে রায় কার্যকর পরের দিন বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার ও বৃহস্পতিবার আসামিপক্ষের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে তা খারিজ করে দেন আপিল বিভাগ।

Exit mobile version