The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় মোবাইলের দোকানে দূর্ধর্ষ চুরি

আখাউড়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীরবাজারে ফাইভস্টার টেলিকমে দুর্ধর্ষ চুরির হয়েছে। চোরেরা দোকানের চাল কেটে ৮১ টি মোবাইল সেটসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চম্পট দেয়। গত শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। দোকান মালিক মোঃ মাহাইসেন জানান, সকালে দোকানে ঢুকে উপরের টিনের চাল কাটা। চোরেরা নগদ ৩৫ হাজার টাকা, ৮১টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোনসহ প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় বাজারের পাহাড়াদার শহীদ মিয়াকে প্রধান আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আখাউড়া থানার ওসি অং সা থোয়াই জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Exit mobile version