The voice of Brahmanbaria || Local news means the world is

কসবায় এক রাতে ৪ ঘরে ডাকাতি : ৩ লাখ টাকা ও ১৫ভরি স্বর্ণসহ মামলামাল লুট

কসবা প্রতিনিধি ॥ কসবা উপজেলার পৌর এলাকার এক রাতে পৃথক ৪টি ঘরে ডাকাতির হয়েছে। এ সময় ডাকাতরা নগদ তিন লক্ষাধীক টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের অস্ত্রের আঘাতে তিন জন আহত হয়। শুক্রবার মধ্য রাতে কসবা পৌর এলাকার ইমাম পাড়ায় এঘটনা ঘটে।
জানাযায়, শুক্রবার গভীর রাতে কসবা পৌর এলাকার ইমাম পাড়ায় ২০/২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল বন্ধুকের ভয় দেখিয়ে দুই বাড়ির ৪টি ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি ও বাড়ির মালিক সামসুন্নাহারকে মারধোর করে নগদ ৮০ হাজার টাকা ও ৩ ভরিস্বর্ণ, একই পাড়ার নাছিমা আলমকে আহত করে নগদ ২৫ হাজার টাকা ও ৬ ভরি স্বর্ণ, মোখলেছুর রহমানের শ্বশুড়কে আহত করে নগদ ৭৮ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণ, খোরশেদ মিয়া বাড়ি থেকে নগদ ৫ হাজার টাকাসহ ৩ ভরি স্বর্ণ লুট করে।
কসবা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, আমি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।

Exit mobile version