The voice of Brahmanbaria || Local news means the world is

ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের ফুটবল লীগ ২০১৩ সুহিলপুর খেলোয়ার সংসদ ৫-২ গোলে জয়ী

ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের এর উদ্যোগে জেলা ফুটবল লীগের গতকাল বৃহস্পতিবারের খেলায় সুহিলপুর খেলোয়ার সংসদ ৫-২ গোলে সবুজবাগ ফুটবল একাদশকে পরাজিত করেছে।
স্থানীয় নিয়াজ মুহম্মদ স্টেডিয়ামে এ লীগ খেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার এ লীগ খেলায়  লড়বে মোহামেড্না স্পোটিং ক্লাব বনাম ঘাটুরা একাদশ।
উক্ত ফুটবল লীগ খেলা উপভোগ করার জন্য ক্রীড়ামোদী দর্শকদের আহবান জানিয়েছেন জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট ইউসুফ কবীর ফারুক ও সাধারণ সম্পাদক মহিম চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল লিঃ এর সহযোগিতায় লীগ খেলায় অংশ গ্রহণকারী দলগুলো হচ্ছে প্রভাতী ক্রীড়া সংঘ, সুহিলপুর খেলোয়ার সংসদ, গ্যাস ফিল্ডস হাউজিং একাদশ, ঘাটুরাএকাদশ, নজরুল ব্রাদার্স, চলন্তিকা ক্রীড়া চক্র, বিল কেন্দুয়া একাদশ, রূপসী বাংলা স্পোটিং ক্লাব,সবুজবাগ একাদশ,মোহামেডান স্পোটিং ক্লাব, রাইজিং স্টার ক্লাব আশুগঞ্জ, মেরাশানী ফুটবল একাদশ।

Exit mobile version