
নিহত আতাউর রহমান বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী কালাছড়া গ্রামের আবদুল মতিনের পুত্র। তিনি রূপালী ব্যাংক আশুগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দায়িত্ব পালন শেষে যাত্রীবাহী সিএনজিযোগে বিশ্বরোডের দিকে আসছিলেন। তাদের বহনকারী সিএনজিটি মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ভ্যানগাড়ির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্যাংক কর্মকর্তা আতাউর রহমান নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধারসহ আহতদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক ইন্সপেক্টর বায়েজিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি এবং ভ্যান গাড়িটি আটক করা হয়েছে।