The voice of Brahmanbaria || Local news means the world is

কুমিল্লা রাজাপুর রেল লাইনের নিরাপত্তা নিশ্চিতকল্পে সভা

মাশিকুর রশীদ ঢালী   প্রতিবেদকঃকুমিল্লার বুড়িচং থানা পুলিশের উদ্যোগে উপজেলার রাজাপুর রেল লাইনের নিরাপত্তা নিশ্চিতকল্পে গঠিত রাজাপুর ও বাকশীমুল ইউনিয়ন কমিটির এক সভা বুধবার ৪ ডিসেম্বর  বিকেলে রাজাপুর রেল ষ্টেশনের প্লাটফরমে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. এনিরুল ইসলাম পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বুড়িচং থানার উপ পুলিশ পরিদর্শক মনিরুল হক, উপ পুলিশ পরিদর্শক জাকির হোসেন, বাকশীমুল ইউনিয়ন রেল লাইনের নিরাপত্তা কমিটির সভাপতি ও ওই ইউনিয়ন চেয়ারম্যান মো.নুরুল ইসলাম,রাজাপুর ষ্টেশন মাষ্টার, রাজাপুর ইউনিয়ন আ’লীগের সেক্রেটারী জয়নাল আবেদীন মাষ্টার,খোরশেদ আলম ঠিকাদার, ফয়েজ আহমদ মেম্বার, যুবলীগ নেতা মোস্তাফা কামাল, নায়েব আলী মুহুরী, আবদুল মজিদ মেম্বার, হুমায়ুন কবির মেম্বার, ফারুক খান মেম্বার, বাবুল চৌধুরী,   মনির হোসেন  মেম্বার, লিয়াকত আলী মেম্বার, আবদুল অদুধ মেম্বার, জামালুল কবির মেম্বার,মনির হোসেন, সুলতান আহমদ প্রমুখ। এতে  বাকশীমূল ও রাজাপুর ইউনিয়ন এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাহেব সর্দারগণ উপস্থিত ছিলেন।

Exit mobile version