
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে কামরুল মাদক সেবনের জন্য তার মা কুলসুম বেগম-(৫০) এর কাছে ১ হাজার টাকা দাবি করে। কুলসুম বেগম টাকা দিতে অস্বীকার করায় কামরুল ভ্ইূয়া ক্ষীপ্ত হয়ে বসত ঘরে অগ্নিসংযোগ করে। এসময় বাঁধা দিতে আসলে সে তার মায়ের হাতে কামড় দেয়। মাকে রক্ষা করতে এসে তার ভাবী আছিয়া বেগম (২৫) ও বোন সেলিনা বেগম-(২০) এর সাথে ধস্তাধস্তি ও মারামারি হলে ঘটনাস্থলে কামরুল ভইয়া মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মা, ভাবী ও বোনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ সেলিম বলেন, নিহতের গলা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছি।